তৃণমূল বিএনপি নতুন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, 'দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে হলে যদি সংলাপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সংলাপ করবেন। কিন্তু সংলাপ হতে হবে যারা গণতন্ত্রে, নির্বাচনে বিশ্বাস করে তাদের সঙ্গে।' শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
নাজমুল হুদা বলেন, রাজনৈতিক অস্থিরতা দূর করতে হলে যদি সংলাপের প্রয়োজন তাহলে সংলাপে বসুন কিন্তু যারা নির্বাচন, গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না তাদের সঙ্গে সংলাপ নয়।
‘তৃণমূল বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটি ঘোষণা এবং স্যোশাল ডেমোক্রেটিক পার্টির তৃণমূল বিএনপিতে যোগদান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।