শঙ্কামুক্ত রোনালদো, থাকছেন ম্যানচেস্টারের বিপক্ষে

লা লিগায় বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয় পেলেও দলের সেরা তারকা  ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরি নিয়ে শঙ্কায় ছিল রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরি খুব মারাত্মক নয় মন্তব্য করে দলের কোচ জিনেদিন জিদান জানালেন, মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি বিপক্ষে মাঠে নামতে পারবেন রোনালদো।
 
ভিয়ারিয়ালের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি রোনালদো। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে মাঠ ছেড়েছেন উরুতে ব্যথা নিয়ে।
 
মৌসুমের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রোনালদোকে খুব করেই দরকার রিয়াল মাদ্রিদের। আগামী শনিবার লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল।  লা লিগার এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব ম্যাচই খেলেছেন রোনালদো। ৩৪টি ম্যাচ খেলে করেছেন ৩১ গোল।