বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দুর্নীতির বিস্তার ঠেকানো গেলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরো আড়াই শতাংশ বেশি হত।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি সরকার কতগুলো ক্ষেত্রে যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারছেন না। বাংলাদেশে ব্যাপক দুর্নীতির বিস্তার ঘটেছে। এটা আমাদের উন্নয়নের জন্য বাধা বলে মনে করি।’
তিনি বলেন, ‘দুর্নীতিকে যদি বাদ দিতে পারতাম তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরো ২ দশমিক ৫ শতাংশ বেড়ে যেত বলে আমাদের ধারণা। এই একটি ক্ষেত্রে দুর্বলতা রয়েছে।’