স্টিলথ বিমানের যুগে প্রবেশ করল জাপান

রাডার ফাঁকি দিতে পারে এমন প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করেছে জাপান। শুক্রবার এধরনের একটি বিমানের সফল উড্ডয়ন করেছে দেশটি। বিশ্বের হাতেগোণা কয়েকটি দেশের স্টিলথ বিমান তৈরির সক্ষমতা রয়েছে।
 
শুক্রবার জাপানের নাগোয়া থেকে এক্স-২ স্টিলথ বিমানটি প্রথমবারের মত উড্ডয়ন করে। এসময় অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়ে উল্লাশ প্রকাশ করেন।
 
সামরিক শক্তির ব্যবহার নিয়ে দেশটিতে কঠোর সাংবিধানিক বিধিনিষেধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর নতুন শান্তি সংবিধান কার্যকর করা হয় দেশটিতে। তবে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবেলায় স্টিলথ বিমানকে গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।