গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

 
সখীপুরে গলায় বেলুন আটকে হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
 

সে উপজেলার ইছাদিঘী দক্ষিণপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে ও ইছাদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি সদস্য মো. মোল্লা মিয়া জানান, খেলার ছলে শিশু হোসেনের গলায় বেলুন আটকে গেলে তার বাবা-মা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।