নৌ ধর্মঘটে চরম ভোগান্তিতে দক্ষিণাঞ্চলের লাখো যাত্রী

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ধর্মঘট অব্যাহত রয়েছে। নৌযান ধর্মঘটের ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের লাখো যাত্রী।
 
শুক্রবার সকাল থেকে সদরঘাটে যাত্রীরা লঞ্চের অপেক্ষায় ছিলেন। কিন্তু লঞ্চ ছাড়েনি। এর ফলে নারী ও শিশুদের ভোগান্তি বেড়েছে। 
 
এদিকে ঢাকার সদরঘাটে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলাকালে তাদের সঙ্গে ঘাট শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এসময় ঘাট শ্রমিকদের পিটুনিতে ৩ নৌযান শ্রমিক আহত হয়েছেন।
 
এদিকে,  ধর্মঘটের পাশাপাশি দুএকটি লঞ্চও চললেও যাত্রীর চাপের তুলনায় তা ছিল নগণ্য। ফলে যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে বাসযোগে গন্তব্যে রওয়ানা দেন। ফলে বাসে যাত্রীর চাপ বেড়েছে। 
 
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১টি লঞ্চ সদরঘাট  থেকে ছেড়ে গেছে এবং ঢাকায় এসেছে মাত্র একটি।