যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট সাময়িক স্থগিত ঘোষণা

যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নৌ-শ্রমিক ফেডারেশন। তবে অন্যান্য নৌ-যান ধর্মঘট পালন করা হবে।
 
এ স্থগিতাদেশ ১০ মে পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌ-শ্রমিক ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি শেখ আবুল হাশেম মাস্টার।
 
কেন্দ্রীয়ভাবে শুক্রবার রাত সাড়ে ১১টায় তাদের এ বিষয়টি জানানো হয় বলে জানান তিনি। 
 
তিনি জানান, ১৫ দফা দাবিতে নৌ-শ্রমিকদের ডাকা ধর্মঘটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ও উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলে তাদের আশ্বাস দেয়া হয়েছে।
 
পাশাপাশি এইচএসসি পরীক্ষা, নির্বাচন ও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে শুধু যাত্রীবাহী লঞ্চ ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য নৌ-যান ধর্মঘট পালন করা হবে।