বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। শনিবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
জানা গেছে, বিএনপিপন্থী প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার ও রিমান্ড, ইউপি নির্বাচন, বেগম খালেদা জিয়ার মামলাসহ চলমান রাজনীতির সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপির বক্তব্য তুলে ধরা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।