চতুর্থ প্রজন্মের মটো জি স্মার্টফোনের গুমর ফাঁস

কনফিগারেশনের তুলনায় দামে সাশ্রয়ী হওয়ায় মটোরোলার স্মার্টফোনের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। মটো জি সিরিজের পূর্ববর্তী ফোনগুলো দিয়ে বেশ সুনাম কামিয়েছে লেনোভো অধিকৃত প্রতিষ্ঠানটি।
 
এবার জি সিরিজের চতুর্থ প্রজন্মের দুটি ফোন আনতে যাচ্ছে মটোরোলা। মটো জি (জেন ৪) এবং মোটো জি (জেন ৪) প্লাস নামের এই ফোন দুটি আগামী জুন মাসে উন্মোচনের কথা রয়েছে। তবে ফোন দুটি নিয়ে প্রযুক্তিবিশ্বে এখনই মাতামাতি শুরু হয়ে গেছে।
 
সম্প্রতি স্মার্টফোন দুটির স্পেসিফিকেশনের নানা তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। এতে মাতামাতি আরও বেড়ে গেছে।
 
ফাঁস হওয়া তথ্যমতে, মটো জি ৪-এর স্ক্রিন সাইজ হবে ৫.৫ ইঞ্চি। রিয়ার ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেলের এবং স্টোরেজ থাকবে ১৬ জিবি। মোটো জি ৪ প্লাসের স্ক্রিন সাইজ একই থাকবে। তবে এই মডেলের ক্যামেরাটি হবে ১৬ মেগাপিক্সেল।
 
মোটো জি ৪ প্লাস-এরও ইন্টারনাল স্টোরেজ হবে ১৬ জিবি। শুধু এই মডেলটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সূত্র- অ্যান্ড্রয়েড অথরিটি।