মিরসরাইয়ে প্রাইভেটকার উল্টে নিহত ২

 
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকার উল্টে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর সোনা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের মো. জহির (২৫) ও ফেনী সদর উপজেলার বাসিন্দা মো. আজিজ (৩৮)।
 
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির এসআই মো. ফরিদ উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে উত্তর সোনা পাহাড় এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডব্রেকারের সঙ্গে লেগে উল্টে যায়। এতে জহির ও আজিজ ঘটনাস্থলেই মারা যান।