রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরল প্রজাতির দুটি কচ্ছপ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা শাখা। শনিবার সকাল ১০টায় বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় কচ্ছপ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, কচ্ছপ কোথায় পাঠানো হবে- এ সংক্রান্ত প্যাকেটে কোনো ট্যাগ নেই। ধারণা করা হচ্ছে, পাচারকারীরা কাচ্ছপগুলো ওই স্থানে ফেলে গেছে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরে খবর দেয়া হয়েছে। তারা এসব কচ্ছপগুলো কোন প্রজাতির তা নির্ধারণ করবে।