রাজধানীতে নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু

 
রাজধানীর মিরপুরে অজ্ঞাত পরিচয় (৭০) এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে মিরপুর ২ নম্বর পানির ট্যাংকির গলির বিসমিল্লাহ গার্মেন্টস সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
 
ওই ভবনের নির্মাণ শ্রমিক মো. নেসার জানান, সকালে ভবনের দ্বিতীয় তলায় ওই নিরপত্তাকর্মীকে রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজ্জাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।