নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউপি নির্বাচনে অনিয়ম, জাল ভোট প্রদান ও কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপির প্রার্থী লিয়াকত আলী ভুট্টো ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন। এর আগে সকাল আটটা থেকে উপজেলার নয়টি ইউপিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।