ইকুয়েডরে ৫.৮ মাত্রার ভূমিকম্প

 
দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটা ২৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএসজিএস জানিয়েছে, মুইসনে থেকে ২৬ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
 
তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।