রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৬০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আলমগীর হোসেন (৩৫), শরীফ (২৪) ও লিটন (২৭)।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।