অফিস থেকে ২৪ বছর বয়সী এক দলিত তরুণীকে তুলে নিয়ে ধষর্ণের এক মাস পর অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে ঐ ব্যক্তি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ মার্চ প্রকাশ্য দিবালোকে ঐ তরুণীকে তার অফিস থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় অভিযুক্ত। সিসি ফুটেজে দেখা গেছে, ঐ ব্যক্তির হাত থেকে তরুণীটি ছাড়া পেতে চেষ্টা করছেন এবং সাহায্যের জন্য চিত্কার করছেন। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
তরুণীটির অভিযোগ, ঐ ব্যক্তি তাকে একটি ফার্ম হাউজে নিয়ে তাকে ধর্ষণ করে পরদিন ছেড়ে দেয়।
ঐ ঘটনার পাঁচদিন পর পুলিশ একটি মামলা নেয়। ন্যাশনার কমিশন ফর শিডিউল কাস্টস এর কর্মকর্তাদের সাথে ঐ তরুণী ও তার বাবা দেখা করার একদিন পর অভিযুক্ত ব্যক্তিটি আত্মসমর্পণ করে। এই ঘটনায় মুক্তসারের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তলব করেছে কমিশন।