গান আগেও গেয়েছেন আলিয়া ভাট, আবারও গাইবেন, এবং সেটা পুরোপুরি মিউজিক ভিডিও’র জন্য।
ফিল্মফেয়ারের এক খবরে প্রকাশ, আলিয়া ভাটের গানের গলা বেশ। ‘হাইওয়ে’ এবং ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে গান গেয়েছেন তিনি। এবার পুরোপুরি মিউজিক ভিডিওতে গান গাইবেন মহেশ ভাটের কন্যা।
সূত্রের খবর মতে, মিঠুনের সুরে মনোজ মুনতাশিরের লেখা রোম্যান্টিক গানে গলা মেলাবেন বলিউডের নিউ এজ সেনসেশন আলিয়া। মিউজিক ভিডিওটি প্রযোজনা করবেন ভূষণ কুমার।
এ ব্যাপারে সুরকার মিঠুন বলেন, ‘আলিয়ার গানের গলাটি খুবই অন্যরকম। প্রথাগত গানের শিক্ষা না থাকলেও গানের ব্যাপারে খুবই সিরিয়াস আলিয়া।'
প্রিয়াংকা চোপড়া, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো সুন্দরীরা এর আগে গান গেয়েছেন। এবার পালা আলিয়া ভাটের। নিঃসন্দেহে এই মিউজিক ভিডিওতে গলা মেলানো আলিয়ার ক্যারিয়ারে নতুন পালক যোগ করবে।