নবীনগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী এমআর মুজিব নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
শনিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
 
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে বিএনপির প্রার্থীর অ্যাজেন্টদের বের করে দিয়ে ব্যালটে জোরপূর্বক নৌকায় সিল মারে।