ব্রিটিশ টেলিভিশন অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে ভারতে কয়েকবছর ধরে সম্প্রচার করা হয় বিগ বস নামে এক রিয়েলিটি শো। একই ধারবাহিকতায় তারকাদের নিয়ে এবার বাংলায়ও শুরু হচ্ছে বিগ বস। কালারস টিভির ঐ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)কলকাতা নাইট রাইডারসের একমাত্র বাঙালী তারকা খেলোয়াড় সাকিব। তাই তারকা অতিথি হিসেবেই কলকাতার একটি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সাকিব ছাড়াও কলকাতা নাইট রাইডারসের আরও কয়েকজন তারকা উপস্থিত থাকবেন। ২৬ এপ্রিল বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় কালারস টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।