আবুধাবিতে চট্টগ্রাম প্রবাসী আওয়ামী লীগের প্রতিবাদ সভা

 
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের  চট্টগ্রামস্হ অফিসে হামলা ও তথা কথিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
 
শুক্রবার রাতে আবুধাবির একটি হোটেলে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবাসের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব। সৈয়দ খোরশেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সেলিম। এ সময়ে বক্তব্য করেন ফজলুল কাদের আজিম, এসএম ইদ্রিস, বেলায়েত হোসেন হিরু, ইলিয়াস জাফর, মোহাম্মদ দেলোয়ার, সেলিম নেওয়াজ, মঞ্জু তালুকদার, ফারুক রেজা  প্রমুখ।
 
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করছে। চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী অফিসে হামলাও এই ষড়যন্ত্রের একটি অংশ। তারা এ হামলা ও তথা কথিত সাংবাদিক সম্মেলনের  নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।