করপোরেট খাতে সুদক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ঢাকায় দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে। শনিবার ‘সম্ভাবনার বাস্তবায়ন’ স্লোগানে আয়োজিত ‘এআইইউবি লিডারশিপ সামিট ২০১৬’ শীর্ষক এই সম্মেলনে বৈশ্বিক করপোরেট খাতের শীর্ষ পাঁচ নেতা যোগ দেন।
এ নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো এই সম্মেলন। এতে দক্ষ ও কার্যকর নেতৃত্ব তৈরির বিষয়ে করপোরেট খাতকে উৎসাহিত করার পাশাপাশি কিছু দিকনির্দেশনাও দেওয়া হয়, যাতে দেশের অর্থনৈতিক সম্ভাবনার বাস্তবায়ন ত্বরান্বিত হয়। এতে বলা হয়, কেবলমাত্র সুদক্ষ নেতৃত্বই দেশের অগ্রগতি ও উন্নয়নের সম্ভাবনা কাজে লাগানোর সূচনা করতে পারে।
ঢাকায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়িক খাতের প্রায় ৫০০ পেশাজীবী অংশ নেন।
বিশ্বের ব্যবসায় ও বিপণন খাতের পাঁচজন খ্যাতিমান নেতা এই সম্মেলনে তাঁদের বিশাল অভিজ্ঞতা, দুর্দান্ত সব চিন্তা-ভাবনা এবং শেখা বিভিন্ন বিষয় তুলে ধরবেন। এতে বেশ কয়েকটি অধিবেশনে নানা বিষয়ে নিবিড় আলোচনা হয়। এসব অধিবেশনে নেতৃত্বের বিষয়ে পাঁচটি মূল প্রবন্ধ উপস্থাপন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্যানেল আলোচনা করা হয়।
এছাড়া ওয়ার্ল্ড মার্কেটিং সামিট জার্নাল ‘মাইন্ড ইয়োর মার্কেটিং’ -এর আনুষ্ঠানিক মোড়ক উšে§াচন করা হয়। সম্মেলনে গ্রামীণফোনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অধিবেশনেরও আয়োজন করা হয়। এই অধিবেশনে বৈশ্বিক করপোরেট খাতের দুইজন নেতা বক্তব্য দেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা মূল প্রবন্ধ নিয়ে আয়োজিত বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। এর মধ্যে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের প্রফেসর অব করপোরেট ইনোভেশন, আইএনএসইএডির অধ্যাপক অমিতাভ চট্টোপাধ্যায় ‘লিডারশীপ গাইডলাইন ফর ইনোভেশন’ নিয়ে আলোচনা করেন। সেন্টার ফর ট্যালেন্ট ইনোভেশনের এক্সিকিউটিভ ভাইস।
প্রেসিডেন্ট এবং হিউলেট কনসাল্টিং পার্টনারস, নিউইয়র্কের ম্যানেজিং পার্টনার রিপা রশিদের আলোচনার বিষয় ছিল ‘গ্রোয়িং গ্লোবাল এক্সিকিউটিভস : দ্য নিউ কম্পিটেন্সিস’।
হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জীব মেহতা আলোচনা করেন ‘লিডারশীপ ইন নিউ এইজ’ বিষয়ে।
ইসলামিক ফ্যাশন অ্যান্ড ডিজাইন কাউন্সিলের (আইএফডিসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারওমেন আলিয়া খান ‘ওমেন ইন লিডারশিপ’ বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।
লিডিং ভেনচারস, বিভি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠাতা ও স্বত্ত্বাধিকারী টম কামিংস ‘লিডারস: হোয়াট উই নো অ্যাবাউট ট্রান্সফরমিং পটেনশিয়াল ইনটু পারফরমেন্স’ বিষয়ে আলোচনা করেন।
এসময় সম্মেলনে ‘সম্ভাবনার বাস্তবায়নÑবাংলাদেশের প্রেক্ষিত’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। নিবিড় আলোচনার এই অধিবেশন সঞ্চালনা করেন রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর মুনাওয়ার মিসবাহ মঈন।
এই পর্বে দেশের করপোরেট খাতের শীর্ষস্থানীয় নির্বাহীগণ অংশ নেন। এসব আলোচকদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আরিফ দৌলা প্রমুখ।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এই লিডারশিপ সম্মেলনের টাইটেল স্পন্সর হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। অন্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো, রহিমআফরোজ সোলার ও ইয়েলো ইভেন্ট পার্টনার হয়েছে। ব্যাংকুয়েট পার্টনার হয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
দ্য ডেইলি স্টার ইয়ূথ এনগেজমেন্ট পার্টনার হয়েছে। এয়ারলাইন পার্টনার হিসেবে ছিল ইতিহাদ এয়ারওয়েজ। বেলিসিমো প্রিমিয়াম আইসক্রিম পার্টনার, ডব্লিউআইএল অ্যান্ড এমএসবি স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদার, রিয়েল ভিইউ টেকনোলজি বা প্রযুক্তি পার্টনার, ফায়ারফ্লেম মিডিয়া ডিজিটাল কন্টেন্ট পার্টনার হয়েছে। টিভি পার্টনার হয়েছে ইনডিপেন্ডেন্ট টিভি। পিআর পার্টনার হিসেবে ছিল মাস্টহেড পিআর এবং সোশ্যাল মিডিয়া পার্টনারহয়েছে ওয়েবএবল।