ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে।
শনিবার দুপুরে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ১১ পরিবারের ঘরে রক্ষিত পাট, পেঁয়াজ, গম, টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন আলী মৃধার রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১১টি পরিবারের ১৫টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।