সিংড়ায় বাঘ রক্ষায় পথ নাটক

সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষে শনিবার নাটোরের সিংড়ায় ‘বাঘ এসে গেছে’ পথ নাটক প্রদর্শিত হয়েছে।
 
বন বিভাগ ও ইউএসএইড এর যৌথ উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াইল্ড টিমের বাস্তবায়নে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষে একটি বাঘ আকৃতির বাস অবস্থান করে প্রচারণা চালায়। এ সময় ‘বাঘ এসে গেছে’  পথ নাটক প্রদর্শন করা হয়। পরে টাইগার হিরোদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়াইল্ড টিম লিডার মামুন দেওয়ান।