রানী এলিজাবেথকে শুভেচ্ছা জানাতে ছুটে গেলেন ওবামা

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের একদিন পরেই যুক্তরাজ্যে উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রানী এবং তার স্বামী ফিলিপ ওবামা ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অভ্যর্থনা জানান। কিছুক্ষণ কথা বলার পর ৯৪ বছর বয়সী ফিলিপের গাড়িতে চড়ে রাজপ্রাসাদে প্রবেশ করেন ওবামা।
 
 
ওবামা বলেন, আমাকে বলতেই হবে যে এর আগে কখনো এডিনবার্গের কোনো ডিউকের চালানো গাড়িদে আমি উঠিনি। তবে আমাদের যাত্রা দারুণ ছিল। ’
রানী সম্পর্কে তিনি বলেন, ‘রানী এলিজাবেথ বিশ্বের অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণার। তিনি আমার খুবই পছন্দের একজন মানুষ।’
 
এরপর ওবামা ও তার স্ত্রী রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের সঙ্গে ডিনার করেন। প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট মিডেলটন ও তার ভাই প্রিন্স হ্যারি।
 
ওবামা বলেন, আমরা কি ৯০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সৌভাগ্য অর্জন করবো, করলে যেন আমরা তার মতোই দারুলণ হই। তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব এবং বিশ্বের জন্য সম্পদ।
এটা এলিজাবেথের সঙ্গে ওবামার তৃতীয় সাক্ষাত। এরপর বৃষ্টির মধ্যে ওবামা কেনিংস্টোন প্যালেসে যান। সেখানে উইলিয়াম, কেট এবং হ্যারি তাদের অভ্যর্থনা জানায়। এসময় রাজপুত্র জর্জের সঙ্গে দেখা হয় ওবামার। তারা প্রায় ১৫ মিনিট একসঙ্গে সময় কাটান।