আত্মহত্যা করেননি পপস্টার প্রিন্স

 
পপ সঙ্গীত তারকা প্রিন্স আত্মহত্যা করেননি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ। মিনেসোটা কাউন্টি শেরিফ বলেছেন, প্রিন্স আত্মহত্যা করেছেন এটা বিশ্বাস করার কোন কারণ নেই।
 
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, প্রিন্সের মরদেহের ময়না তদন্তে আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার সকালে মিনেসোটার শিল্পীর স্টুডিও কমপ্লেক্সের একটি লিফটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
 
প্রিন্সের মৃত্যুতে ভক্ত ও অনুরাগীরা গাঢ় বেগুনী রঙের পোশাক পরিধান করে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। বেগুনী রঙ কিংবদন্তী এই শিল্পীর সঙ্গে সম্পর্কিত। '৮০ দশকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই প্রিন্স।