চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে।
কালিদাসপুর ইউনিয়নে আওয়ামী লীগের নূরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান উল্লাহ। জামজামী ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান) বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী হয়েছেন আওয়ামী লীগেরর বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন। খাসকররা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান রুন্নু (বর্তমান চেয়ারম্যান) বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ লাল। ডাউকী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের লুৎফর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার। বেলগাছী ইউনিয়নে আওয়ামী লীগের আমীরুল ইসলাম মন্টু (বর্তমান চেয়ারম্যান) বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার শামীম। জেহালা ইউনিয়নে বিএনপির (বর্তমান চেয়ারম্যান) আমিনুল হক রোকন বিজয়ী হয়েছেন। তার নিকটতম হয়েছেন আওয়ামী লীগের হাসান-উজ-জামান হান্নান।