অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশে এক নারী ধারাভাষ্যকারকে ডিনারের প্রস্তাব করেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। ডোন্ট ব্লাশ বেবি’ এই একটি কথা বলেই আলোচিত-সমালোচিত হয়ে ওঠেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
সাক্ষাৎকারটি সরাসরি প্রচারিত হওয়ার পরও সেখানে গেইল বলেন ‘ডোন্ট ব্লাশ বেবি’ যার বাংলা দাঁড়ায় ‘লজ্জা পেওনা বেবি’।
মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা গেইলের এমন মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেটারদের কন্ঠে। জরিমানা করা হয় তার বিরুদ্ধে। এমনকি গুঞ্জন ছড়িয়ে পড়ে আর অস্ট্রেলিয়ায় খেলতে পারবেন না গেইল।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড জানান, বিগ ব্যাশে গেইলকে যে কোনো দল কিনতে পারে। সে কোনো ধরনের ম্যাচ ফিক্সিং বা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। সুতরাং অস্ট্রেলিয়ায় খেলতে তার বাধা নেই।