সিলেটে নির্বাচিত হলেন যারা

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত এখলাছুর রহমান, ৪নং দরবস্ত ইউনিয়নে বিএনপি প্রার্থী বাহারুল আলম বাহারবিজয়ী হয়েছেন । ৫নং ফতেহপুর সদর ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রশীদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদে  আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রশীদ, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন
সতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল।
 
কানাইঘাটের ১নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার ফয়াজ উদ্দিন, ২নং লক্ষ্মীপ্রসাদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেমস লিও ফারগুসন নানকা, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আলী হোসেন কাজল, ৪নং সাতবাঁকে আওয়ামী লীগ সমর্থিত মস্তাক আহমদ পলাশ, ৫নং বড়চতুলে জমিয়ত সমর্থিত প্রার্থী মাওলানা আবুল হোসেন, ৬নং সদর ইউপিতে বিএনপি সমর্থিত মামুন রশিদ, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত মাসুদ আহমদ, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপিতে বিএনপির বিদ্রোহী আব্বাস উদ্দিন ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফখরুল  ইসলাম বিজয়ী হয়েছেন।