স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচের আগে লা করুনার বিপক্ষেও করেছিলেন চার গোল। লুইস সুয়ারেজের টানা দুই ম্যাচে চার গোলের এই কীর্তি লা লিগার ইতিহাসেই প্রথম।
দেপোর্তিভোর বিপক্ষে ৮-০ গোলে জয়ের ম্যাচে করেছিলেন চার গোল। শনিবার স্পোর্টিং গিজনকে ৬-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচেও করেছেন চারটি। টানা দুই ম্যাচে আট গোল নিয়ে রোনালদোকে ছাড়িয়ে এই মৌসুমের লা লিগায় সর্বোচ্চ ৩৪ গোল করে ফেলেছেন সুয়ারেজ। রোনালদো করেছেন ৩১ গোল।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ গোল করেছেন সুয়ারেজ যা তার ব্যক্তিগত সর্বোচ্চ। ২০০৯-১০ মৌসুমে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্সের হয়ে ৪৮ ম্যাচে ৪৯ গোল করেছিলেন। এদিকে বার্সার মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী গত মৌসুমের রেকর্ড ১২২ গোলের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। বার্সার হাতে এই মৌসুমে ম্যাচ রয়েছে আরো চারটি। গোল.কম।