টম ক্রুজের বিপরীতে হুমা কুরেশি?

 
দীপিকা পাড়ুকোণ ও প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার হলিউডের ছবিতে বোধহয় আরো একজন বলিউড নায়িকা যুক্ত হতে যাচ্ছেন। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী হুমা কুরেশি শিগগিরই হলিউডে পা রাখতে পারেন।
 
প্রতিবেদনে অনুযায়ী, ‘দ্য মামি’ ফ্রাঞ্চাইজে দেখা যেতে পারে হুমাকে। আর সেখানে টম ক্রুজ ও সোফি বুটেলার সঙ্গে কাজ করতে পারেন তিনি। হুমার মুখপাত্র এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
 
একটি সূত্র জানিয়েছে, হুমা সম্প্রতি ‘ইউনিভার্সালে’ একটি ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন।
 
মামির পরবর্তী ছবিটির কাহিনী জানা না গেলেও শোনা গেছে, এবার কাহিনী আবর্তিত হবে আধুনিক সময়কে ঘিরেই।
 
আগামী বছরের ৯ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর: ডিএনএ।