কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তার বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছে। এখনো বাদানুবাদ চলছে। এরই মধ্যে নতুন এক জল্পনা শুরু হয়েছে বিটাউনে। আর তা হলো অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতার সঙ্গে প্রেম করছেন হৃতিক! নতুন প্রেমিকার জন্যই কঙ্গনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক একঝটকায় শেষ করেন হৃতিক!
হৃতিকের নতুন প্রেমিকাও বলি-পরিবারের সদস্য। প্রথমসারির ফিল্মি পরিবারের সন্তান হলেও তিনি নিজে বলিউডের সঙ্গে পেশাগতভাবে যুক্ত নন। তবে তার পরিবারের অনেকেই সিনেমার জগতের সঙ্গে যুক্ত। বলিউডের জল্পনা, হৃতিক রোশনের এই নতুন প্রেমিকা অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা।
গুঞ্জনকারীদের দাবি, শ্বেতার সঙ্গে প্রেমের আগে অন্য সব পুরনো সম্পর্ক থেকে হৃতিককে বেরিয়ে আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিগ-বি!
তারপরই কঙ্গনা যাতে তার নতুন সম্পর্ক নষ্ট করে দিতে না পারে এবং মিডিয়ায় নতুন প্রেমিকার পরিচয় না ফাঁস হয় তার জন্য কঙ্গনার মুখ বন্ধ করতে উঠে পরে লাগেন হৃতিক। এর জন্য আইনের দ্বারস্থ হন তিনি।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, হৃতিকের সঙ্গে তার নতুন সম্পর্কের কারণেই দিল্লি থেকে মুম্বাইয়ে খুঁটি থিতু হতে চান দুই সন্তানের জননী শ্বেতা। তার জন্য তিনি বাড়ি খুঁজছেন হন্য হয়ে। তবে নাইট পার্টির কারণে কেউই তার কাছে বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চাইছে না। এ ব্যাপারে তার প্রভাবশালী বাবাও কিছু সাহায্য করতে পারছেন না শ্বেতাকে। সূত্র- ইন্ডিয়া টিভি নিউজ ডটকম।