নীল ছবির জগত থেকে বলিউড হয়ে ক্রিকেটের ময়দান- নানা দুনিয়ায় তার গতিবিধি। এবার লেখালেখির দুনিয়াতেও আসছেন সানি লিওন। জানা গেছে, এবার গল্প লেখা শুরু করেছেন তিনি। প্রকাশিত হতে চলেছে তার গল্পের বই।
কেন গল্প লেখার সাধ হল? সানি জানাচ্ছেন, এ শখ তার নতুন নয়। অনেকদিন ধরেই মনের মধ্যে গল্পরা জমা করে রেখেছিলেন। কিন্তু কোনোদিন তা লেখা হয়ে ওঠেনি। এবার সময়-সুযোগ পেয়ে তা লিখে ফেলেছেন। ১২টি ছোটগল্প নিয়ে আস্ত একটি গল্পের বই-ই লিখে ফেলেছেন তিনি। তার বইয়ের নাম ‘সুইট ড্রিমস'।
পর্নদুনিয়ার অন্দরে যিনি এতদিন কাটিয়ে এসেছেন, তার গল্পের ভুবনে কি থাকছে? শুধুই কি নীলদুনিয়ার আজানা কাহিনী?
সানি জানাচ্ছেন, তা নয়। বরং নারী পুরুষের সমানাধিকারের কথা উঠে এসেছে তার গল্পে। গল্প লেখার প্রস্তাব পেয়ে চ্যালেঞ্জ হিসেবেই পুরো ব্যাপারটিকে নিয়েছিলেন সানি। তার লিখনশৈলী কেমন হবে তা নিয়ে বেশ ভাবনাচিন্তাও করেছেন। প্রথম গল্পটি লেখাই তার কাছে সব থেকে কষ্টকর ছিল বলে মত অভিনেত্রীর।
তার গল্পে মহিলাদের নিজস্ব দুনিয়ার কথা উঠে এসেছে। কিন্তু সর্বত্রই একটা সীমারেখা মেনে চলেছেন সানি। জানিয়েছেন, মহিলারা অস্বস্তিতে পড়বেন এমন কিছু তিনি লেখেননি।
বহু দুনিয়া ঘুরে দেখা সানির নতুন দুনিয়ায় পা রেখে কেমন অভিজ্ঞতা। সানি জানিয়েছেন, গল্পগুলি যখন প্রকাশ হতে চলেছে তখন একটু নার্ভাসই লাগছে তার। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।