গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে সাজিনা খাতুন নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
 
রবিবার সকালে শালমারা ইউনিয়নের নির্মাণাধীন ভবনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে সাজিনা নিখোঁজ হয়। স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।