দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 
দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার পর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
 
জি আর পি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩ টার দিকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস দামুড়হুদার জয়রামপুর রেলস্টেশনের কাছে এসে পৌঁছলে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তি সিগন্যালে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে যান। এলাকাবাসী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তাকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
দর্শনা জিআরপি পুলিশের এএসআই ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।