গত বৃহস্পতিবার নিউইয়র্ক ব্রুকলিনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গ্ল্যাসন জিম ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে বক্সিয়ে মেতে ওঠেন। আমেরিকান বনাম কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর এই চমকপ্রদ ফাইটিং মিডিয়াকেও মাৎ করে।
শুক্রবার প্যারিসে জলবায়ু-পরিবর্তন চুক্তি স্বাক্ষরের আগাম দিনে ৪৪ বছরের বয়সের ট্রুডো সবাইকে তাক লাগিয়ে দিয়ে এক দল তরুণদের সঙ্গে বক্সিংয়ে অংশ নেন। এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, খ্যাতিমান বক্সার ট্রুডোর রাজনৈতিক রিং-এর বাইরে তাঁর নানামুখী প্রতিভা রয়েছে। কখনো সমাজ সেবক, কখনো মডেল, কখনো নির্মাতা, কখনো উপস্থাপক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০০৭ সালে জাস্টিন ট্রুডো সিবিসি টেলিভিশনের জন্য 'দ্য গ্রেট ওয়ার' নামে প্রথম বিশ্বযুদ্ধে কানাডার অংশগ্রহণের উপর দুই পর্বের মিনি সিরিজ ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেন এবং সিবিসি রেডিওতে 'কানাডা রিডস সিরিজ' উপস্থাপনা করেন। প্রধানমন্ত্রী হবার পরও স্ত্রী সোফি গ্রেগোরীর সঙ্গে জুটি হয়ে গত ডিসেম্বরে ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-এর চলতি মডেল হয়েছেন।