সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে বাবা-মা হারানো শিশুরা ভবনের মালিক সোহেল রানাসহ দোষীদের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মা সাবিনা হত্যার বিচার চেয়ে গাইবান্ধার শিশু কোরবান, বাবা বাবলু মিয়া হত্যার বিচার চেয়ে কুমিল্লার শিশু মিথিলা ও মা পারভিনা খাতুন হত্যার বিচারের দাবি চেয়ে সাভারের শিশু পারভেজ মোমবাতি হাতে নিয়ে স্মরণ বন্ধনে অংশ নেয়।
‘আমার বাবা-মায়ের মতো কর্মক্ষেত্রে মৃত্যু-আর নয়’ লিখিত প্ল্যাকার্ড বুকে নিয়ে মানববন্ধনে অংশ নেয় মাকে হারানো শিশু পারভেজ।