বেড়ায় বাস উল্টে খাদে, নিহত ১

পাবনার বেড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।
 
জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে উপজেলাধীন ঢাকা-নগরবাড়ী মহাসড়কে অন্য একটি যানবাহনকে সাইট দিতে গিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আয়েজ উদ্দিন (৭০)। আহতরা হলেন জলিল (২৮), বাবুল (৩০), স্বপ্না রাণী (২৪), রিফাত (২৫), মোখলেছ (৪০), বাবু (২৪), আলামিন (২০) ও রাজেস (৩৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে স্বপ্না রাণীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।