আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল উপলক্ষে অর্থ উপ-কমিটির সভা আহ্বান করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানান অর্থ উপ-কমিটির সদস্য সচিব এইচ এন আশিকুর রহমান।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করবেন অর্থ উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
আগামী ১০ এবং ১১ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।