রবিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চোখে টেটা বিদ্ধ একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। এ সময় উভয় পক্ষের ৭/৮টি বাড়ি ভাংচুর হয়। পুলিশ ৭০ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের নির্বাচন ছিল শনিবার। এই নির্বাচনে মদনপুর গ্রামে ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী রজব মোল্যা ও পরাজিত প্রার্থী নাজির মজুমদারের সমর্থকদের মধ্যে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল্লাহ, খলিলুর রহমান, লুৎফর শিকদার, মোহনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চোখে টেটা বিদ্ধ খলিলুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ সময় উভয় পক্ষের ৭/৮টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনান্থলে গিয়ে ৭০ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।
মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭০ রাউন্ড ফাঁকা গুলি পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনকে গ্রেফতার করা হয়েছে।