গাইবান্ধায় জামানত হারালেন যারা

গাইবান্ধা সদর উপজেলার সাতটি ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
 
তারা হলেন, লক্ষ্মীপুর ইউনিয়নে আয়নাল হক তালুকদার (স্বতন্ত্র), কার্জন চৌধুরী (বিএনপি), সোহরাব হোসেন (জাসদ), মালিবাড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম (সিপিবি), হাসানুজ্জামান (বিএনপি), ঘাঘোয়া ইউনিয়নে নুরে আলম সিদ্দিক (বিএনপি), ময়নুল কবীর মণ্ডল (সিপিবি), রিজওয়ানুল হক বকসী (জাতীয় পার্টি), খোলাহাটি ইউনিয়নে আনোয়ার হোসেন (জাতীয় পাটি), ইউনুছ আলী (স্বতন্ত্র), মাসুদুর রহমান (স্বতন্ত্র), গিদারি ইউনিয়নে আনিছুর রহমান (স্বতন্ত্র), আব্দুল হালিম (স্বতন্ত্র), আলী আকবর খন্দকার (স্বতন্ত্র), মাসুদ রানা (বিএনপি) এবং কামারজানি ইউনিয়নে নুরুন্নবী সরকার (স্বতন্ত্র)।
 
গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম বলেন, মোট প্রাপ্ত ভোটের আট ভাগের একভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এ কারণে সাতটি ইউনিয়নের ১৬ জনের জামানত বাজেয়াপ্ত হবে।