ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে ষষ্ঠ দিনে খেলায় উত্তরা এস.সি ২৫-৮, ২৫-১১, ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) মাদারটেক মিতালী সংঘকে পরাজিত করে। আর দ্বিতীয় খেলায় ইস্ট এন্ড ক্লাব ২৫-১৪, ২৫-১৮, ২৬-২৪ পয়েন্টে (৩-০ সেটে) সাবলম্বী সোসাইটিকে হারায়।
এবারের ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নিয়েছে ৯টি দল। দলগুলো হল- বাংলাদেশ জেল, ইস্ট এন্ড ক্লাব, নবজাগরনী সংঘ, উত্তরা স্পোর্টিং ক্লাব, মাদারটেক মিতালী সংঘ, শাহবাগ স্পোর্টিং ক্লাব, সাবলম্বী সোসাইটি ক্লাব, ভাই ভাই সংঘ ও সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হবে। আর একটি দল রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাবে। একজন সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।