টি-টোয়েন্টিতে কোহলির প্রথম সেঞ্চুরি

ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টিতেও সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রবিবারই নিজের প্রথম সেঞ্চুরি করেন তিনি।
 
এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন তিনি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ১০০ রান করেন। তার ৬১ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও একটি ছক্কা।