জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে সাজু (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুজা কামালপুর ইউনিয়নের বালুরচর গ্রামের বাবা ইদ্রিস আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে ভারতের বন্যহাতি কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি করেছ। এজন্য গ্রামবাসী রাত জেগে পাহারা দিত। রবিবার দিবাগত রাতে আবারো বন্যহাতি ফসলে আক্রমণ করে। এসময় একটি হাতির পায়ে পিষ্ট হয়ে সাজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।