বলিউডে প্রাপ্তবয়স্কদের কমেডি ছবি নির্মাণের সংখ্যা নেহাত কম নয়। তবে এখানে এধরনের ছবিতে অভিনয় করতে সাচ্ছন্দ্যবোধ করেন না নার্গিস ফকরি।
পিটিআইকে নার্গিস ফকরি বলেছেন, আমি এখানে এধরনের ছবিতে (প্রাপ্তবয়স্কদের কমেডি ছবি) অভিনয় করব না। তাছাড়া ভারতে রসবোধের জায়গাটা একেবারেই ভিন্ন। কিন্তু আপনি যদি আমেরিকা বা জার্মানি বা লন্ডন যান তবে সেখানকার রসবোধ ভিন্ন। আমি এধরনের ছবি আমেরিকায় করব এখানে নয়।
ইংরেজি প্রাপ্তবয়স্কদের ছবির গ্রহণযোগ্যতায় অনুপ্রাণিত হয়ে ভারতের কিছু ছবি নির্মাতার এদিকে ঝুঁকেছেন। নির্মিত হয়েছে ‘গ্রান্ড মাস্তি’, ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’ ও ‘মাস্তিজাদে’র মতো ছবি।
তবে নার্গিস ফকরিকে এখন পর্যন্ত কোনো প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যায়নি। তাকে পরবর্তীতে সাজিদ-ফরহাদের ‘হাউজফুল ৩’ ছবিতে দেখা যাবে। এখানে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ ও লিসা হাইডন। খবর: এনডিটিভি।