রাঙ্গুনিয়ায় দুইজনকে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, মোহাম্মদ হাশেম (৩২) ও মঞ্জু (২৯)।
 
সোমবার ভোররাতের দিকে উপজেলার পূর্ব সরফভাটা পুদিনা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ সকাল সাড়ে আটটার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করে।
 
রাঙ্গুনিয়া থানার এসআই বাপ্পি জানান,  লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।