শুরুতে শোনা গেলো, কবির খানের নতুন ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোণকে। এবার শোনা যাচ্ছে, কবির খানের ছবিটিতে দীপিকা নয়, ক্যাটরিনা কাইফ সালমানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন।
বলিউড হাঙ্গামার এক খবরে বলা হয়েছে, ক’দিন আগে রটে, দীপিকার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চলছেন ‘বাজরাঙ্গি ভাইজান’। পরিচালনায় থাকছেন তার অন্যতম প্রিয় পরিচালক কবির। কিন্তু কবিরই নাকচ করে দেন এই উড়ো-খবর। মিডিয়াকে জানান, দীপিকা থাকছেন না তার ছবিতে।
এদিকে রণবীরের সঙ্গে ব্রেকআপের পর ফের সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ক্যাটের। দুজনে একসঙ্গে অনেক সময় কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, বলিউডের দাবাং তারকা চান, কবিরের ছবি দিয়েই ফের বলিউডে নিজের হারানো জমি পুনরুদ্ধার শুরু করুক তার প্রাক্তন প্রেমিকা।