মালিবাগে ছিনতাইকারীদের হামলায় নারী আহত

 
রাজধানীর মালিবাগে ছিনতাইকারীদের হামলায় এক নারী রিকশাযাত্রী গুরুতর আহত হয়েছেন। তার নাম শেফালি বেগম (৫০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ জহাসপাতলে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ছয়টায় মালিবাগ রেলের লেভেল ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।
 
আহত শেফালি বেগম জানান, ঝালকাঠি থেকে লঞ্চযোগে ভোরে তিনি সদরঘাটে নামেন। সেখান থেকে রিকশাযোগে রামপুরার উলনরোডের বাসার দিকে রওনা দেন। রিকশাটি মালিবাগ পৌঁছালে মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী চলন্ত অবস্থায় ভ্যানিটি ব্যাগটি টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গেলও ব্যাগটি হাত থেকে ছাড়েননি। ছিনতাইকারীরা ব্যর্থ হয়ে ব্যাগ রেখেই পালিয়ে যায়।
 
শেফালি বেগমের মাথায় গুরুতর জখম হয়েছে। এছাড়া তার হাত-পা কেটে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।