খালেদা জিয়ার অনুপস্থিতিতে শুনানি চলছে

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে শুনানি চলছে। এতে আত্মপক্ষ সমর্থনের দিন পেছাতে সময়ের আবেদন করেছেন প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
সোমবার খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি। তার পক্ষে দিন পেছাতে সময়ের আবেদন জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। 
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুইটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
 
দুদকের পক্ষে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
 
এর আগে গত ৭ ও ১৭ এপ্রিল আরও দু’দফা সময়ের আবেদন জানিয়ে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে নেন খালেদা জিয়া।