‘সমালোচকরা টিকিট কেনে না, বিনামূল্যে ছবি দেখে’

 
যারা সমালোচক তারা টিকেট কেটে ছবি দেখেন না, বিনামূল্যে দেখেন। আর যারা ভক্ত তারা টিকেট কেটে হলে গিয়ে ছবি দেখেন। এজন্য ভক্তদেরকেই বেশি প্রাধান্য দেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
 
সমালোচকদের পর্যালোচনা বড় নাকি ভক্তদের ভালবাসা-এমন প্রশ্নে সানি লিওনের ভাষ্য, সমালোচকরা টিকিট কাটে না। তারা বিনামূল্যে ছবি দেখে। কিন্তু ভক্তরা টিকেট কেটে ছবি। আর এরাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি পুরস্কার পাওয়ার আশা করি না, আমি আমার ভক্তদের ভালবাসা চাই। 
 
বলিউডের বিষয়বস্তুভিত্তিক ছবিতে অভিনয় করবেন কি না এমন প্রশ্নে বলিউড অভিনেত্রী বলেন, অভিনেতা-অভিনেত্রী হিসেবে আমরা সবসময়ই এটি খুঁজে বেড়াই। বিষয়বস্তুভিত্তিক ছবি নির্ভর করে প্রত্যেকের দৃষ্টিভঙ্গির ওপর। আমি যেসব ছবিতে বিষয় খুঁজে পাই সেই ছবি করতে পছন্দ করি। খবর: আইএএনএস।