এ বছরের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) শুরু হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত কোটার প্রাক-নিবন্ধন নম্বর ১ থেকে ৮৮ হাজার ২৩৬ ক্রম (সিরিয়াল) পর্যন্ত পুলিশি তদন্ত হচ্ছে। আর সরকারি ব্যবস্থাপনায় পুলিশি তদন্ত হচ্ছে ১ থেকে ৩ হাজার ৮৪৬ ক্রম পর্যন্ত।
ইতিমধ্যে হজযাত্রীদের তালিকা সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে হজযাত্রীদের পরামর্শ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশি তদন্তের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।